> For the complete documentation index, see [llms.txt](https://rakibul-hassan.gitbook.io/mlbook-titanic/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://rakibul-hassan.gitbook.io/mlbook-titanic/who-is-not-intended-to.md).

# কাদের জন্য নয়

> It is better to take many small steps in the right direction than to make a great leap forward only to stumble backward.
>
> \-- Old Chinese Proverb quotes

বইটা লেখার আগে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম। তবে, অনেকের প্রয়োজনে খুলতে হলো আলাদা ফেইসবুক পেজ। মজার একটা জিনিস লক্ষ্য করলাম পাশাপাশি। অনেকেই পেজে প্রশ্ন না করে আমাকে মেসেজ করেন আলাদা করে। বুঝতে পারি উনারা হয়তোবা বিব্রত হতে চান না ওপেন পেজে। যতোই অনুরোধ করেছি পেজে আসতে - যাতে সবাই দেখতে পারেন একে অপরের উত্তর। সেটা হয়নি শেষ পর্যন্ত। তবে চেষ্টা করছি উত্তর দিতে - তাদের কমফোর্ট লেভেলে। সমস্যা একটাই। প্রশ্ন ঘুরে ফিরে কয়েকটাই। যার উত্তর দেয়া আছে বইয়ে। বুঝলাম যতোই অডিও ভিডিও কমিউনিকেশন তৈরি হোক না কেন ফিজিক্যাল বইয়ের আবেদন থাকবে অনেকদিন। তাই, অভিজ্ঞতা থেকে দুটো বই লিখছি মেশিন লার্নিং নিয়ে। শুরুতে "আর" প্রোগ্রামিং এনভায়রনমেন্ট। পরেরটা ডেপ্লয়মেন্ট স্টেজে "পাইথন" দিয়ে। আমার ধারণা এই বইয়ের অডিয়েন্স হবে দশম শ্রেণী পড়ুয়া ছাত্রছাত্রীদের। শুরুতে টার্গেট ছিলো নবম শ্রেণীতে পড়া আমার মেয়ে। এখন পুরো বাংলাদেশ।

একটা জিনিস আমাকে বিব্রত করে যখন অনেকেই বলেন আমরা "ডিপ লার্নিং" শিখতে চাই - অথবা "নিউরাল নেটওয়ার্ক" - এবং উনারা আটকে থাকেন ওখানে। সাধারণ মেশিন লার্নিং না শিখে ওই লেভেলে যেতে চান - কারণ অনলাইন অনেক টিউটোরিয়াল উনাদের ভেতর বেসিক আন্ডারস্ট্যান্ডিং ছাড়াই হাই লেভেলের জিনিসপত্র শেখার একটা হাইপ তৈরী করছে। তাদের কথা, আমরা লেটেস্টটা শিখতে চাই। সেটাই আটকে দিচ্ছে অনেককে। অথবা পুরানো ল্যাঙ্গুয়েজে সময় ইনভেস্ট করবো কেন? আমার কথা, একেকটা ল্যাঙ্গুয়েজ একেকটা টুল। শিখতে হবে টুল - দরকার মতো। সাইকেল চালাতে পারি বলে মোটর সাইকেল চালানো শিখবো না সেটা তো হয়না। একেকটার প্রযোজ্যতা একেক রকম।

বিভিন্ন টুল না শিখতে চাওয়াটা একটা বড় সমস্যা। আপনি বলুন, মেশিন লার্নিং কি আজকের জিনিস? সেই ১৯৫০ সাল থেকেই চলে আসছে ব্যাপারটা কোন না কোন ফর্মে। এখন সমস্যা হচ্ছে বেশি ইনফরমেশন। বেশি হাইপ। এমনকি গুগল ডিপ লার্নিং বস বলছে - 'মিনিমাম' মানে 'মিনিমাম' ১ লক্ষ রেকর্ড না হলে ডিপ লার্নিং কাজ করবে না। ওই ডাটা হাতে না থাকলে আমরা বুঝবোই না কি হচ্ছে মডেলে। তাহলে? শুরু তো করতে হবে কোথাও। আসল কথা হচ্ছে - দরকার মতো শিখতে হবে বিভিন্ন টুল। এতে বুদ্ধির ধার কমে না, বাড়ে বরং।

আমি বেশি বুঝি না, রুজি, রোজগার আর 'প্যাশনে'র জন্য যতটুকু লাগে - ততোটুকু শিখি। তবে খুব ভালোভাবে। সেটাই আমাকে একটা 'এজ' মানে কাজ করার ক্ষমতা দিয়েছে সব জায়গায়। আমার ব্যাকগ্রাউন্ডে স্ট্যাটিসটিক্স থাকলেও সেটাকে কতটুকু সহজ করা যায় সেটা নিয়ে কাজ করছি। আমার মনে হয়, জেনেরিক ধারণা দিয়ে শুরু করলে আউটকাম হয় ভালো। ফেরারি চালাবো - টয়োটাতে হাত পাঁকানো ভালো না? আমরা মানে সবাই চাই শুরুটা যাতে পোক্ত হোক। আপনাদের মানে নতুন প্রজন্মের সহযোগিতা চাই। দেশের যতোকিছু ভালো হবে সেটা হবে আপনাদেরকে দিয়ে। ধন্যবাদ আবারো।
