# কৃতজ্ঞতা

> Gratitude is riches. Complaint is poverty.
>
> \-- Doris Day

\*

বাবা এবং মা, যারা আমাকে তৈরি করেছেন 'সময়োপযোগী' করে,

সেনাবাহিনী, যারা তৈরি করেছেন 'যে কোন জায়গায় যোগাযোগ দেবার' ম্যান্ডেট দিয়ে - ডুবিয়ে রেখেছেন যোগাযোগ প্রযুক্তির হৃদয়ে - সাতাশটা বছর,

বিটিআরসি, টেলিকম রেগুলেটর - তাদের একজনের মতো তৈরি করেছেন আমাকে, সাত বছরের অসাধারণ প্রজ্ঞা দিয়ে,

এনটিএমসি, দিয়েছেন যারা প্রযুক্তির অন্তর্দৃষ্টি, শিখিয়েছেন কিভাবে দেখতে হয় ভবিষ্যৎ, মানুষের সাহায্যে,

যাদের সাথে কাজ করতে হচ্ছে প্রতিদিন - সেই ইন্ডাস্ট্রি, মোবাইল এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, গুগল, ফেইসবুকের মতো ডাটানির্ভর ইন্টারমিডিয়ারিজ, টেলিকম ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রি, আইসিটি সল্যুশন তৈরি করেন যারা, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, ফিনান্সিয়াল রেগুলেটর - সবাই হাতে কলমে শিখিয়েছেন পুরো ইকোসিস্টেম - কিভাবে প্রতিটা জিনিস ইন্টার-ডিপেন্ডেন্ট - একটা ছাড়া আরেকটা অচল - কিভাবে তারা একে অপরকে 'কমপ্লিমেন্ট' করেন - আর ওই ভ্যালুচেইনে কে কোথায় - আর আসল পয়সাটা যাচ্ছে কোথায়,

আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা, আইটিইউ - যারা দেখিয়েছেন দেশের ডাটাকে কিভাবে নীতিনির্ধারণী 'প্রজ্ঞা'তে 'ট্রান্সলেট' করতে হয় - সেই ২০০৭ সালের শুরুতে,

এবং

ট্রেভর স্টিফেন্স - যার ক্যাগল নোটবই সাহায্য করেছে এই বইয়ের একটা অংশ লিখতে - প্রেডিকশন নিয়ে,

\*\*\*

*পুরো বইটা লেখার সময় ব্যাকগ্রাউন্ডে বেঁজেছে 'অ্যাশলি মনরো'র একটা অ্যালবাম। দ্যা ব্লেড। ঘুরিয়ে ফিরিয়ে। ফিলার হিসেবে ছিলো 'কাউবয় জাঙ্কিজ'।*&#x20;


---

# Agent Instructions: Querying This Documentation

If you need additional information that is not directly available in this page, you can query the documentation dynamically by asking a question.

Perform an HTTP GET request on the current page URL with the `ask` query parameter:

```
GET https://rakibul-hassan.gitbook.io/mlbook-titanic/courtesy.md?ask=<question>
```

The question should be specific, self-contained, and written in natural language.
The response will contain a direct answer to the question and relevant excerpts and sources from the documentation.

Use this mechanism when the answer is not explicitly present in the current page, you need clarification or additional context, or you want to retrieve related documentation sections.
