# প্রথম ফ্ল্যাপ

গত ২০০ বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যন্ত্রের ওপর মানুষের নির্ভরতা বেড়েছে অনেক, তবে মানুষের আকুলতা পড়ে আছে অন্য জায়গায়। মানুষ 'ইন্টেলিজেন্ট' মেশিন চায় তার পাশে - সহকর্মী হিসেবে। সমাজের অসঙ্গতি কমাতে। এটা অবশ্যই একটা ফ্যান্টাসি, আর তাই এই 'চিন্তা করতে পারা' যন্ত্র এবং রোবট নিয়ে লেখা হয়েছে হাজারো গল্প আর মুভি। বাস্তবে সেটা ঘটুক আর নাইবা ঘটুক, তবে লেখক মনে করেন এই পুরো জিনিসটাই একটা 'পাওয়ারফুল' আইডিয়া। কতো পাঁচ দশকে ইন্টেলিজেন্ট সিস্টেমের 'হাইপ' আর তার 'অ্যাডভান্সমেন্ট' এর ফারাক থাকাতে দুটো 'এআই' উইন্টার দমাতে পারেনি মানুষকে। তবে এবারের ঘটনা অন্য।&#x20;

গত ১০ বছরে একদিকে যন্ত্রের প্রসেসিং স্পিড বাড়া, অন্যদিকে মেমোরি এবং স্টোরেজের দাম পড়ে যাওয়ায় মানুষ অসাধারণ কিছু 'প্রজ্ঞা' পেয়েছে বিগ ডেটা থেকে। 'ডেটা ড্রিভেন' সরকারি কয়েকটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকাতে আমাদের লেখক ডেটা থেকে কার্যকরী 'অ্যাকশনেবল ইনসাইট' নেবার জ্ঞান নিয়ে লিখেছেন আগের দুটো বই। ফোকাস, হাতেকলমে - ওয়ার্কবুক স্টাইলে যাতে করতে করতে শিখে যান সবাই।&#x20;

নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং ব্যাপারটা আমাদের জন্য নতুন হলেও ইন্টারনেট যুগের তথ্যের অবারিত ধারা আটকে রাখবে না এই প্রযুক্তি বাংলায় শিখতে। নতুন প্রযুক্তি শেখার ব্যাপারটা নিয়ে বর্তমান প্রজন্মের অসম্ভব 'উদগ্রীবতা' তাকে বাধ্য করেছে এই বইটা টাইমলাইনের আগেই আনতে। ওপেনসোর্সের মূলমন্ত্রে বিশ্বাসী আমাদের লেখক তার তিনটা বইই ছেড়ে দিয়েছেন ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায়। 'রিড ফার্স্ট, বাই লেটার' কনসেপ্টে বইটা লেখার সময় দুটো জিনিসকে খেয়াল করা হয়েছে সবচেয়ে বেশি। ১. কনসেপ্ট হেভি, কোড লাইট - কিছুটা কনসেপ্ট বুক, ২. হাতেকলমে প্রতিটা স্টেপ ধরে ওয়ার্কবুক, না শিখে যাবার স্কোপ কম। বইয়ের অনলাইন লিংক: <http://bit.ly/bn_dl>    &#x20;

![বইয়ের লিংকের কিউআর কোড](/files/-M-39FdutU4iAY25QIJZ)

&#x20;    &#x20;


---

# Agent Instructions: Querying This Documentation

If you need additional information that is not directly available in this page, you can query the documentation dynamically by asking a question.

Perform an HTTP GET request on the current page URL with the `ask` query parameter:

```
GET https://rakibul-hassan.gitbook.io/deep-learning/start-page/why_book.md?ask=<question>
```

The question should be specific, self-contained, and written in natural language.
The response will contain a direct answer to the question and relevant excerpts and sources from the documentation.

Use this mechanism when the answer is not explicitly present in the current page, you need clarification or additional context, or you want to retrieve related documentation sections.
